
অনলাইন ডেস্ক:
মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৯৬ জনে। এ সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ১৮ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৫৩ হাজার ১০৫ জন।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, প্রাণঘাতী এ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ১ হাজার ২৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬ হাজার ৬১৩ জন।
এর আগে, এর আগে সর্বশেষ ১০ জানুয়ারি একদিনে এক হাজার ৭১ জন আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এরপর দুই মাস পর আজ করোনায় আক্রান্তের সংখ্যা হাজারের বেশি হয়েছে।
প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ। গত ১৪ জানুয়ারি তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায়। এর মধ্যে গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়, যা একদিনে সর্বোচ্চ শনাক্ত।
গত বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। এ বছর ২৩ জানুয়ারি সেটা ৮ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন একদিনেই ৬৪ জন মারা যায়, যা একদিনের সর্বোচ্চ মৃত্যু। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার