বদরগঞ্জে আত্মহত্যা করা স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, পুলিশ বাদি হয়ে মামলা

রংপুর অফিস:

রংপুরের বদরগঞ্জ উপজেলার সংখ্যালঘু পরিবারের নবম শ্রেনীর ছাত্রী (১৫) গত ৫ জানুয়ারি বিষপানে আত্মহত্যা করে বলে রংপুর কোতোয়ালি থানায় একটি ইউডি মামলা হয়। তবে মেয়েটির আত্মহত্যার করণ বা কোনো তথ্য নেই পুলিশের কাছে।

আত্মহননরে পর মেয়েটির সঙ্গে এলাকার হাফজিুর রহমান (৩০) নামে এক যুবককে আপত্তিকর ৪ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিও ফাঁস হয়। ভিডিওটি ফাঁস হওয়ার পর মেয়েটির মা এখন বাড়িতে নেই । ঘটনাটি ঘটেছে বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাচাঁবাড়ি হিন্দুপাড়া গ্রামে।

ভিডিও ভাইরালের ১৩ দিন পর গতকাল রাতে বদরগঞ্জ থানার এস,আই অলিউল রহমান বাদি হয়ে মামলা দায়ের করেছে। মামলা নাং -০৯ , তবে এখন পর্যন্ত আসামিকে গ্রেপ্তার হয়নি।

এলাকাবাসি জানান, হাফিজার রহমান প্রেমের ফাঁদে ফলে সংখ্যালঘু পরিবারের মেয়েটিকে ব্যাকমেল করতে ভিডিওটি ধারণ করে। এ নিয়ে ক্ষোভে-লজ্জায় মেটিকে আত্মহননরে পথ বেছে নিতে বাধ্য হয়েছে বলে তারা জানান। তবে ওই ৪ মিনিট ২৩ সকেন্ডেরে ভিডিওতে হাফিজুরকে দেখা যায়। হাফিজুর ওই এলাকার সাবেক ইউপি সদস্য ইউনুছ আলীর ছেলে। অভিযোগ উঠেছে ওই ভিডিও ধারণ করেছে বিপুল চন্দ্র (২৬) নামে একজন। বিপুল আর হাফজিুর দুই বন্ধু মিলে এসব ভিডিও ধারন করেছ।

নিহত ওই কিশোরীর বাবা মাখন চন্দ্র মারা গেছেন আট বছর আগে। মা ডলি রানী দিনমজুর করে সংসার চালাতেন। তিন বোনের মধ্যে ওই কিশোরীই ছোট। বড় দুই বোনের বিয়ে হয়েছে। গত ৫ জানুয়ারি সকাল ১১ টায় নিজ বাড়িতে মেয়েটি বিষ পান করেন। মেয়েটিকে বদরগঞ্জ উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মেয়েটির অবস্থা অসংক্ষাজনক হওয়ায় কর্মরত চিকিৎসক রংপুর মডেকিলে কলজে হাসপাতালে নিতে বলেন।পরে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যা ৭ টায় মেয়েটি মারা যায়।

ভিডিওটি এলাকায় ভাইরাল হয়েছে ১৫ দিন আগে এর পর থেকে কিশোরীর বিধবা মা ডলি রানী নিখোঁজ রয়েছে। তিনি কোথায় গেছেন প্রতিবেশিরা কেউ তা বলতে পারেননা। বাড়িতে শুধু একটি তালা ঝুলিয়ে রয়েছে।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান ভিডিও ভাইরালের ঘটনাটি শিকার করে তিনি সাংবাদিকদের বলেন, আমি জানতে পারি এবং মেয়েটির পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করি। কিন্তু মেয়েটির পরিবারের কেই মামলার বাদি না হওয়ায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে। আসামী গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে, তবে দ্রুত গ্রেপ্তার হয়ে বলে আশা করছি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply