দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

অনলাইন ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৫৩ জনের মৃত্যু হয়েছে।এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৬৫ জন।

গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৮ হাজার ৬৬১ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯ লাখ ৪৪ হাজার ৯১৭। 

রোববার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গতকাল শনিবার ১৩৪ জনের মৃত্যু খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয় ৬ হাজার ২১৪ জন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply