
রংপুর অফিস:
রংপুরে লকডাউনে ক্ষতি গ্রস্ত কর্মহীন বিভিন্ন পেশার শ্রমিক ও তাদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দিয়েছে জেলা প্রশাসন।
আজ রোববার দুপুরে রংপুর জেলা স্কুল মাঠে কর্মহীন শ্রমিকদের হাতে এ সহায়তা তুলে দেন জেলা প্রশাসক আসিব আহসান। করোনাকালীন ও লকডাউনে কর্মহীন অবস্থায় থাকা শ্রমিকরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছেন। অনেকে জীবন বাঁচার তাগিতে অন্য পেশা বেঁচে নিচ্ছেন। এমন কর্মহীন ৫‘শ বিভিন্ন পেশার শ্রমিকদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেন, করোনা ভাইরাসের কারণে ও লকডাউনে খেটে খাওয়া অনেক মানুষ বেকার হয়ে পড়েছেন, জীবিকা হারিয়েছেন। এতে করে অনেকে খাদ্য অভাবে মানবেতর জীবন যাপন করছেন। এই মহামারিতে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে রংপুর জেলা প্রশাসন অসহায় কর্মহীনদের পাশে রয়েছে।
জেলা প্রশাসক আরও জানান, কর্মহীন পেশাজীবীদের মাঝেও মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে।
এম২৪নিউজ/আখতার