দেশে করোনায় পাঁচজনের মৃত্যু, শনাক্ত ১৫.৩১ শতাংশ

অনলাইন ডেস্ক:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে এক হাজার ৮৯৭ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৩১ শতাংশ।

দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১৫৪ জন এবং শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৭৫ হাজার ৬৮২ জনে পৌঁছেছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৮৯ নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৮ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৪৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ সাত হাজার ৭৫৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫৬ শতাংশ। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply