মিঠাপুকুরে আট জুয়াড়ী আটক

স্টাফ রিপোর্টার

মিঠাপুকুরে জুয়া খেলার অপরাধে কৃষি কর্মকর্তা ও ইউপি সদস্যসহ মোট আট জন জুয়াড়ীকে আটক করেছে বৈরাতীহাট ফাঁড়ি পুলিশ।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ইমাদপুর ইউনিয়নের মাটেরহাট বাজার এলাকা থেকে জুয়া (হাজারী)  খেলার সময় ওই ৮ জুয়াড়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটকরা হলেন- পার্শ্ববর্তী পীরগন্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা (বিএস) মোঃ নূরন্নবী মিয়া, সাবেক ইউপি সদস্য লুৎফর মিয়া, আরেক সাবেক ইউপি সদস্য আনিসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী শফিকুল ইসলাম কাঁচামাল ব্যাবসায়ী মোঃ আঙ্গুর মিয়া। তাদের প্রত্যেকের বাড়ী ইমাদপুর ইউনিয়নে।

বৈরাতীহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নজির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে মাটেরহাট বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় জুয়া খেলা অবস্থায় ৮জনকে হাতেনাতে আটক করা হয় এবং জুয়ার বিভিন্ন সারঞ্জাম জব্দ করা হয়। এদের মধ্যে একজন কৃষি কর্মকর্তা ও দুইজন সাবেক ইউপি সদস্যও আছেন।

এম২৪নিউজ/রাব্বি

Leave a Reply