
অনলাইন ডেস্ক:
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৭৩৬ জনে। এ সময় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৯৭।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৯৭ জন। এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২২ হাজার ৩০২ জনে।
গতকাল মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে ৫৬ জনের মৃত্যু ও ২ হাজার ৬৩৯ জনের আক্রান্তের খবর জানিয়েছিলো স্বাস্থ্য অধিদফতর। ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার