রংপুরের ৬ জেলায় ২২ জনকে ৩ লক্ষাধিক টাকা জরিমানা

রংপুর অফিস:

রংপুর বিভাগের ৬ জলায় র‌্যাব-১৩ রংপুর এর সময় সংশ্লিষ্ট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গত মঙ্গলবার দিনব্যাপি ৬টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে।

এ অভিযানে ২২ জন ব্যাসায়ীকে ৩ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

র‌্যাব-১৩ রংপুর এর সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যাট মাহমুদ বশির আহমদ আজ বুধবার দুপুর সাংবাদিকদের কাছে প্রেরিত এক বার্তায় জানান, এসময় ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের অভিযোগ মোবাইল কোর্টের মাধ্যমে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, নীলফামারী এবং গাইবান্ধা জেলার ২২ জন ব্যবসায়ীকে পৃথক মামলায় মােট ৩ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এরমধ্যে রংপুর জেলায় ২ জন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা, কুড়িগ্রাম জেলায় ৪ জন ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা, লালমনিরহাট জেলায় ৪ জন ব্যবসায়ীকে ২১ হাজার টাকা, দিনাজপুর জেলায় ৪ জন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা, নীলফামারী জেলার ৩ জন ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা এবং গাইবান্ধা জলায় ৫ জন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply