
অনলাইন ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৪৯ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ১৫ জনের।
এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ২৮৯ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ১৮ হাজার ৪৭৫৭৬৪ জন করোনা রোগী। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল এক হাজার ৪৬৯ জন।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১ হাজার ৪১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া একদিনে নতুন করে ১ হাজার ৫৪১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৩৬ হাজার ৫৬৮ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার