
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর ইকো পার্কের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি।
গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম দিলিপ পাইকারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন এমপি পুত্র ও আওয়ামী লীগ নেতা রাশেক রহমান। বিশেষ অতিথি ছিলেন রংপুর রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি ও এমপি পত্নী রেহানা আশিকুর রহমান, রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান, ইউএনও মামুন ভূঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও শঠিবাড়ী ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহ্ আনোয়ার সাদাত লিমন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রাশেদ খাঁন বুলু, সম্পাদক সামছুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোকলেছার রহমান প্রমুখ।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপে ৪ কোটি টাকা ব্যায়ে সাড়ে ৩ কিলোমিটার সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে।
এম২৪নিউজ/এসএ