দেশে ৪ দিনের ব্যবধানে করোনায় মৃত্যু বেড়েছে দ্বিগুণ

অনলাইন ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫৮৩ জনে। এর আগে ২৬ মে করোনায় ১৭ জনের মৃত্যু হয়।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৪ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ লাখ ৯৮ হাজার ৮৩০ জনে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার তার আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩৮ জনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১২ হাজার ৫৪৯ জনে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হন ১ হাজার ৪৩ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭ লাখ ৭৯ হাজার ৩৮৬ জনে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply