
অনলাইন ডেস্ক:
দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধিনিষেধ আগামী ৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ।
বিধিনিষেধ বাড়লেও আগের মতই স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে গণপরিবহণ। এ ছাড়া পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক ফাঁকা রেখে হোটেল ও রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে।
উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করে। পরে তা আরও দুদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। পরে তা কয়েক দফা বাড়িয়ে আজ মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।
এম২৪নিউজ/রবি