দেশ এখন মজবুদ অর্থনৈতিক ভিতের ওপর দাঁড়িয়েছে: পীরগঞ্জে স্পীকার

রংপুর অফিস:

জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশ এখন মজবুদ অর্থনৈতিক ভিতের ওপর দাঁড়িয়েছে। নিজেদের টাকায় অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। দেশের অগ্রযাত্রায় আর কোন অপশক্তি আটকাতে পারবেনা।

আজ সোমবার সকালে রংপুরের পীরগঞ্জে রমনাথপুর বড় করিমপুরে কসবা মাঝিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতি গ্রস্তদের মাঝে চেক বিতরন অনুষ্ঠানে এ কথা বলেছেন তিনি।

পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় আরডিএস দাখিল মাদ্রাসা মাঠে গত বছর দূর্বৃত্তদের হামলায় আগুনে পুড়ে যাওয়া ওই এলাকার ক্ষতিগ্রস্থ ২শ’ সংখ্যালঘু পরিবারের মাঝে ৫০ লাখ টাকার চেক প্রদান করেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ।

এসময় রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, পৌর চেয়ারম্যান তাজিমুল ইসলাম শামিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী, ইউনিয়ন চেয়ারম্যান সাদেকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রেজা সহ অনেকেই উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply