
রংপুর অফিস:
আলু উৎপাদনের কেন্দ্র স্থল রংপুর থেকে উন্নত জাতের আলু রফতানী শুরু করেছে ব্যবসায়ীরা।শনিবার থেকে সৌদি আরব, মালেয়শিয়া , ইন্দোনেশিয়া সহ মধ্য প্রাচ্যের বেশ কয়েকটি দেশে আলু রফতানী করা হচ্ছে।
রংপুর কৃষি সম্প্রসারন বিভাগ সূত্রে জানা গেছে প্রাথমিক ভাবে সাড়ে চার হাজার মেট্রেক টন আলু রফতানীর অর্ডার পাওয়া গেছে। সাদা জাতের প্রতিটির ওজন একশ গ্রামের উপরে আলু মধ্য প্রাচ্যের মানুষের পছন্দ হওয়ায় এ আলু রফতানী শুরু করেছে। আলু রফতানী করতে পেরে আলু চাষীরাও বেজায় খুশি তারা ভালো দাম পাওয়ায়।জেলার পীরগাছা উপজেলার বেলতলি এলাকায় গিয়ে দেখা গেছে আলু চাষিরা শ্রমিক দিয়ে উন্নত মানের বস্তায় আলু বোঝাই করে ট্রাকে লোড করছেন।
আলু চাষিরা জানান, রংপরের কৃষি সম্প্রসারন বিভাগ বিদেশের চাহিদার কথা চিন্তা করে জেলায় ৪শ আলু চাষিকে উন্নত আলু চাষের জন্য প্রশিক্ষন দিয়েছেন। সেই সাথে চাষীদের উন্নত জকাতের আলু বীজও সরবরাহ করেছেন।
পীরগাছা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আমরা প্রাথমিক ভাবে সাড়ে চার হাজার মেট্রিক টন আলু রফতানীর ওর্ডার পেয়েছি। সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালেয়শিয়া সহ মধ্য প্রাচ্যে সাদা আলুর ব্যাপক চাহিদা রয়েছে। ওদের পছন্দ প্রতিটি আলু একশ গ্রামের উপরে হতে হবে। তাদের চাহিদার কথা বিবেবচনা করে আমরা সান্তা, ডায়মন্ড, কুমারিকা , গ্রানুলা , কুম্বিকা এলুয়েট , এষ্টারিকস, সানসাইন সহ বিভিন্ন জাতের সাদা আলু উৎপাদনের জন্য কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষন ও উন্নত জাতের আলু বীজ সরবরাহ করছি।
তিনি আরো জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাদা আলুর ব্যাপক চাহিদা থাকলেও পার্শ্ব বর্তী নেপাল ও শ্রীলংকা ও ভুটানে আবার লাল আলুর চাহিদা রয়েছে তারা সাদা আলু খেতে অভ্যাস্ত নয়। ফলে তাদের চাহিদার কথা বিবেচনা করে উন্নত জাতের লাল আলু উৎপাদন করার উদ্যেগ নেয়া হয়েছে।এদিকে রাশিয়া বাংলাদেশ থেকে আলু কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। অচিরেই এ ব্যাপারে চুক্তি হবে ফলে রংপুর থেকেই প্রায় ৫০ হাজার মেট্রিক টন আলু রফতানী করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।
আলু চাষীরা জানান, আমরা সাধারনত যে আলু চাষ করি মধ্য প্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে সেই আলু পছন্দ করেনা। আমাদের দেশে ছোট আলু পছন্দ করে বড় জাতের আলু কিনতে চায়না। তবে আলুর ন্যায্য মুল্য প্রাপ্তি নিশ্চিত করতে হলে আমাদের বিদেশে রফতানী যোগ্য আলু চাষ করতে হবে।
পীরগাছার আলু চাষি সাহেব আলী জানান, তিনি ৮ একর জমিতে উন্নত জাতের আলু চাষ করেছে এবার আবহাওয়া অনুকুলে থাকায় এবং রোগ বালাইায়ের প্রাদূর্ভাব কম থাকায় ভালো ফলন হয়েছে। ২শ মেট্রিক টন আলু রফতানী করছেন বলে জানান। একই কথা জানান আলু চাষি সরোয়ার আলম ,তিনি ১০ একর জমিতে আলু চাষ করে উন্নত জাতের আলু উৎপাদন করেছেন তার আলুর চাহিদা থাকায় পুরোটাই রফতানী করতে পারবেন বলে আশা করছেন।
রংপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ ওবাইদুর রহমান মন্ডল জানান এবার রংপুর জেলায় রেকর্ড পরিমান ৫২ হাজার ২শ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। যা দেশের মোট চাহিদার ২৫ ভাগেরও বেশি পুরন করা সম্ভব হবে। তবে আমাদের রংপুরে যে আলু চাষ হয় তা মধ্য প্রাচ্য সহ বিদেশে এই আলুর চাহিদা নেই। সে কারনে উন্নত জাতের বীজ এবং কৃষকদের প্রশিক্ষন দেবার কারনে আমরা এবার আমরা বিদেশে আলু রফতানী শুরু করতে সক্ষম হয়েছি। যে ভাবে বিভিন্ন দেশ থেকে চাহিদা আসছে তাতে করে এবার রংপুর থেকে আলু রফতানীর পরিমান ৫০ হাজার টনের কাছাকাছি পর্যন্ত পৌঁছাতে পারবো।আলু চাষী কৃষকরা ন্যায্য মুল্য পাবে দেশও বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হবে।
এম২৪নিউজ/আখতার