
অনলাইন ডেস্ক:
দেশের নয়টি জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল এনেছে সরকার। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ঢাকার ডিসি নিয়োগ পেয়েছেন টাঙ্গাইলের ডিসি মো. শহীদুল ইসলাম। এছাড়া টাঙ্গাইল, মেহেরপুর, মৌলভীবাজার, যশোর, নোয়াখালী, রাজশাহী, বগুড়া ও মাদারীপুরে নতুন ডিসি নিয়োগ দেয়া হয়েছে।
মেহেরপুরের ডিসি মো. আতাউল গনিকে টাঙ্গাইলে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. মহিদুল ইসলাম চৌধুরীকে মেহেরপুরে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসানকে মৌলভীবাজারে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খানকে যাশোরে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব মো. খোরশেদ আলম খানকে নোয়াখালীতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আব্দুল জলিলকে রাজশাহীতে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. জিয়াউল হককে বগুড়ায়, বিসিএস প্রশাসন অ্যাকাডেমির উপপরিচালক ড. রহিমা খাতুনকে মাদারীপুরের ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।