করোনায় প্রাণ হারালেন ডা. ফিরোজা

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. ফিরোজা বেগম (৬৫) নামে আরো এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। অপরদিকে তার স্বামী ডা. শফিকুর রহমান রুনু করোনা শনাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার ভোর ৬টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ডা. ফিরোজা বানু মিনু রাজশাহী মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ছাত্রী। করোনা আক্রান্ত হয়ে আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার স্বামী রাজধানীর আল নূর চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. শফিকুর রহমানেরও করোনা শনাক্ত হয়েছে। তিনিও কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্র: ডেইলী বাংলাদেশ।