পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ৩৩৭ কর্মকর্তা

অনলাইন ডেস্ক:

বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতর ও সংস্থায় কর্মরত ৩৩৭ জনকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার এ সংক্রান্ত দুটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জারিকৃত দুটি প্রজ্ঞাপন অনুযায়ী, ৩৩৭ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। প্রথম প্রজ্ঞাপনে ১৫ জন পদোন্নতি পেয়েছেন। আর দ্বিতীয় প্রজ্ঞাপনে পদোন্নতি পেয়েছেন ৩২২ জন। 

যারা পদোন্নতি পেয়েছেন তাদের মধ্যে ১৫ জন বিদেশে বাংলাদেশের হয়ে বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে কর্মরত রয়েছেন। আর বাকি ৩২২ জনকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply