রংপুর কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু

নিউজ ডেস্ক:

রংপুর কেন্দ্রীয় কারাগারে মিজানুর রহমান (৩০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (৭ মার্চ) সন্ধ্যায়  ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

নিহত মিজানুর রহমানের বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলায়।

কারাগার কর্তৃপক্ষ জানায়, মিজানুর রহমানকে গত ১০ ফেব্রুয়ারি কুড়িগ্রাম থেকে রংপুর কারাগারে আনা হয়। ১০দিন আগে হঠাৎ সে হৃদরোগে আক্রান্ত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান মিজানুর রহমান।

রংপুর কারাগারের ডেপুটি জেলার আব্দুল্লাহীল ওয়ারেস বিষয়টি নিশ্চিত করে বলেন, রংপুর কারাগারে মিজানুর রহমান নামে এক ব্যক্তি অসুস্থ্য হয়ে পড়লে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১০ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। সন্ধ্যায় মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply