বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল

নিউজ ডেস্ক:

করোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ সাভার জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। জনস্বাস্থ্যের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়া করোনা ভাইরাসে বাংলাদেশেও কয়েকজনের আক্রান্ত ও মৃত্যুর পর উদ্ভূত পরিস্থিতি গুরুত্ব পায়।

এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪ জন হয়েছে। মৃত্যুও বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।

সূত্র: ইত্তেফাক অনলাইন।