
নিজস্ব সংবাদদাতা (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ আর নেই। মঙ্গলবার ভোররাতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ দীর্ঘদিন ধরে শ্বাস-প্রশাসজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চিথলী দক্ষিণপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়।
দাফন অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন ভূঁইয়া, ওসি জাফর আলী বিশ্বাস, মুক্তিযোদ্ধা আইয়ুব আলী শেখ, সহিদুর রহমানসহ সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
আরো পড়ুন: মিঠাপুকুরে নিখোঁজের চারদিন পর পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
M24news/এসএ