
অনলাইন ডেস্ক:
স্বাধীনতা দিবসে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। সেখানে আজ বুধবার সকালে বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফিরছিলেন এই উপদেষ্টা। এ সময় মুখোমুখি হন গণমাধ্যমকর্মীদের। তাদের সঙ্গে আলাপকালে এক সাংবাদিকের প্রশ্ন শুনে পাল্টা প্রশ্ন করেন আসিফ মাহমুদ।
আসিফ মাহমুদ আরো বলেন, ‘চব্বিশে আবারও একটি রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থান হয়েছে। ৭১-এ অর্জিত স্বাধীনতাকে আমাদের রক্ষা করার যে লড়াই, তার অন্যতম ধাপ হচ্ছে চব্বিশ।
এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে। আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এ দেশের মানুষ পরাধীন বোধ করবে না।’ সূত্র: কালের কন্ঠ
এম২৪নিউজ/আখতার