মহান স্বাধীনতা দিবসে মিঠাপুকুরের রাণীপুকুরে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার:

আজ ২৬ মার্চ। ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মোখতার এন্টারপ্রাইজ।

বুধবার (২৬ মার্চ) সকালে রাণীপুকুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।

পরে রাণীপুকুর মোখতার এন্টারপ্রাইজ অফিস রুমে আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালী বক্তব্য রাখেন মোখতার এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোখতারুর রহমান।

অত্র প্রতিষ্ঠানের ম্যানেজার মো: শফিউল ইসলাম বাবলু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মোখতার এন্টার প্রাইজের অফিস ম্যানেজার মো: এনামুল হক, ফিল্ড ম্যানেজার রাঙ্গা মিয়া, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক ম্যানেজার মো: আরিফুজ্জামান ফুয়াদ, সহযোগী সদস্য মির্জা মো: মিজু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোখতার এন্টারপ্রাইজের কো-অর্ডিনেটর ও একাউন্ট ম্যানেজার মো: ফজলে রাব্বি। শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply