মিঠাপুকুরে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে গণ-ইফতারের আয়োজন

স্টাফ রিপোর্টার:

পবিত্র মাহে রমজানের ২৭ রোজাকে কেন্দ্র করে মিঠাপুকুরের ইমাদপুরে গণ-ইফতারের আয়োজন করা হয়।

বুধবার  (২৬ মার্চ) ইমাদপুর মসজিদ পাড়ায় লাল মিয়া মসজিদ প্রাঙ্গন মাঠে এই গণ-ইফতারের আয়োজন করেন ইমাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম। এতে দলমত নির্বিশেষে ইউনিয়নের কয়েক শতাধিক রোজাদার অংশগ্রহণ করেন।

ইফতারের আগে  মসজিদের ইমাম দোয়া মোনাজাত করেন। সকল শ্রেণি পেশার মানুষের  অংশগ্রহণে উৎসবে পরিণত হয়। চার শতাধিক রোজাদার একসাথে এই ইফতারির আয়োজনে শামিল হন বলে ধারণা করা হচ্ছে।

চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে একসাথে ইফতার করার ওপর নিষেধাজ্ঞা প্রদান করা হয়। এ নিষেধাজ্ঞা আমার কষ্ট বাড়িয়ে দেয়। সারাদিন রোজা রাখার পর একসঙ্গে ইফতার করা রোজার সৌন্দর্য।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply