
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার দৌলত নূরপুর সমাজ কল্যাণ শান্তি সংঘের উদ্যোগে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) রাণীপুকুর ইউনিয়নের দৌলত নূরপুরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি রেজাউল করিম।
এসময় বক্তব্য রাখেন, রাণীপুকুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. আমিনুল ইসলাম ও সহ-সভাপতি আক্কাস আলী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আসাদুজ্জামান (আসাদ)।
ইফতার পরবর্তীতে উক্ত সংগঠনের সহ-সভাপতি তানজিরুল ইসলামের নেতৃত্বে প্রায় ৭০টি গরিব ও হতদরিদ্র পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সম্পাদক মো. রোমান মিয়া অর্থ সম্পাদক মো. সাগর মিয়া, ও রিশাদ, জাহিদ, খোরশেদ আলম, নুর ইসলাম, শাহাদত, শামীম, তৌফিক, লিমন, রবিউল, শিমুল, ও কাইয়ুম সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এম২৪নিউজ/আখতার