স্বাধীনতা দিবসে শহিদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এবং ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ।

শুক্রবার ভোর ৫ টা ৫৫ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপরে আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও আবদুর রহমান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, ডা. দিপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মহিলা বিষয়ক সম্পাদক ফরিদুরনাহার লাইলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

কেন্দ্রীয় আওয়ামী লীগ শ্রদ্ধা নিবেদন করার পর  জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সবার জন্য উন্মুক্ত করা হয়। এতে জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে সর্বস্তরের জনতার ঢল নামে।  

শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাব’র নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণে আরো অংশ নেন সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, আব্দুল আলিম বেপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, উপ-যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন মাদবর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা প্রমুখ।

এছাড়া মহান স্বাধীনতা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ, কৃষকলীগ, মৎস্যজীবিলীগ, তাতিলীগ, জাতীয় শ্রমিকলীগ, বঙ্গবন্ধু সৈনিকলীগ, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের বিভিন্ন সংগঠন ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী বাস্তবায়ন কমিটি।

এছাড়া জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Leave a Reply