৩৫ উপ-সচিবকে বদলি

অনলাইন ডেস্ক:

সরকারের উপ-সচিব পদমর্যাদার ৩৫ কর্মকর্তাকে জেলা প্রশাসকের অধীন স্থানীয় সরকারের উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, তাদের চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করে জেলা প্রশাসকের অধীন স্থানীয় সরকারের উপ-পরিচালক করা হয়েছে।

এসব কর্মকর্তার মধ্যে ৩৪ জন বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাকি একজন রংপুর সেনানিবাসের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার ছিলেন। সূত্র:ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply