
নিউজ ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়ালো। সেইসঙ্গে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭১ হাজার ৮৫৮ জন।
করোনায় মৃতের দিক থেকে প্রথমে অবস্থান করা ইতালিতে এখন পর্যন্ত মারা গেছে ১৮ হাজার ৮৯৪ জন। আক্রান্ত ১ লাখ ৪৭ হাজার ৫৭৭ জন।
এছাড়া স্পেনে আক্রান্ত ১ লাখ ৫৭ হাজার ৫৩ জন। মারা গেছে ১৫ হাজার ৯৭০ জন।
ফ্রান্সেও মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে বর্তমানে করোনায় মারা যাওয়ার সংখ্যা ১২ হাজার ২১০ জন। আক্রান্ত ১ লাখ ১৭ হাজারের বেশি।
তবে জার্মানিতে আক্রানের সংখ্যা ১ লাখ ১৯ হাজার হলেও মৃতের হার কম। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ২ হাজার ৬০৭ জন।
এদিকে করোনায় লাফিয়ে মৃতের সংখ্যা বাড়ছে ব্রিটেনেও। দেশটিতে মৃতের সংখ্যা ৮ হাজার ৯৫৮ জন। আক্রান্ত ৭০ হাজারের বেশি।
ইরানে করোনায় আক্রান্ত ৬৮ হাজারের বেশি। মৃত্যু ছাড়িয়েছে ৪ হাজার।
প্রাণঘাতী এই ভাইরাস ইতিমধ্যে বিশ্বের ১৮০ টির বেশি দেশে এখন পর্যন্ত ছড়িয়েছে।
তবে গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই ভাইরাস ছড়িয়ে পরলেও দেশটি ইতিমধ্যে নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছে। ওয়াল্ডওমিটার ।
সূত্র: ইত্তেফাক অনলাইন।