রংপুরে আড়াই লাখ টাকার টিসিবি’র পণ্যসহ ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক:

রংপুরে প্রায় আড়াই লাখ টাকার টিসিবি’র পণ্যসহ এক ব্যবসায়ীকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ। শুক্রবার বিকেলে সাড়ে ৫টার দিকে নগরীর পশ্চিম খাসবাগ এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

রংপুর মেট্রোপলিটন ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, খাসবাগ এলাকার তুহিন ট্রেডার্সের মালিক আব্দুল হালিমের ব্যবসা প্রতিষ্ঠানে টিসিবির পণ্যগুলো মজুদ করা হয়েছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ বস্তা চিনি ১০৬ র্কাটুন সোয়াবিন তেল ও এক বস্তা ডাল উদ্ধার করা হয়। এসময় দোকান মালিক আব্দুল হালিমকে আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

পুলিশের ওই র্কমর্কতা আরো জানান, উদ্ধারকৃত মালামালগুলো টিসিবির ডিলার আজমল হোসেন ও আনোয়ার হোসেনের। তারা পলাতক রয়েছেন।

পুলিশের সহকারি কমিশনার আলতাফ হোসেন জানান, আটকতৃতকে জিজ্ঞাসাবাদ চলছে। ডিলার দুজনকে আটকের চেষ্টা চলছে।

সূত্র: ইনকিলাব।