খাবার নিতে গিয়ে পদদলিত হয়ে ২০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক:

আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণ পূর্বাঞ্চলীয় দিফা শহরে খাবার নিতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু ও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সেখানে পাশের দেশ নাইজেরিয়া থেকে আশ্রয় নেয়া শরণার্থীদের মাঝে খাবার বিতরণ করা হচ্ছিল। এসময় লাইনে থাকা শরণার্থীদের হুড়োহুড়িতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

দেশটিতে সফররত নাইজেরিয়ার বর্নো রাজ্যের গভর্নর খাদ্য সহায়তা দিয়েছিলেন। নাইজেরিয়ায় ২০০৯ সাল থেকে সরকার ও জঙ্গি সংগঠন বোকা হারামের মধ্যে সংঘর্ষ চলছে। এই সংঘাতে কারণে শরণার্থী হিসেবে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে লক্ষাধিক মানুষ।

সূত্র- ডিবিসি