বাইডেন আর হোয়াইট হাউসের মধ্যে ফারাক ‘৬’

নিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ৪৫ টি অঙ্গরাজ্যের ফল ঘোষণা করা হয়েছে। ৫ অঙ্গরাজ্যের ফল ঘোষণা এখনও বাকি রয়েছে। ঘোষিত ফলে ২৬৪ ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন।  ‘২৭০’ এর ফিগার ছুঁতে তার বাকি মাত্র ৬ টি ইলেকটোরাল ভোট।  আর তাই তো আন্তর্জাতিক গণমাধ্যম শিরোনাম করেছে বাইডেন আর হোয়াইট হাউসের মধ্যে ফারাক মাত্র ‘৬।’ 

পাকিস্তানের নির্ভরযোগ্য  গণমাধ্যম ডনের শিরোনাম- ‘হোয়াইট হাউস আর বাইডেনের মধ্যে ব্যবধান মাত্র ৬ ইলেকটোরাল ভোট।

নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা গেছে, ৬ ইলেকটোরাল ভোটের অঙ্গরাজ্য নেভাদায় জয়ী হলেই প্রেসিডেন্ট হবেন বাইডেন।

সেখানে বাইডেন এগিয়েও আছেন।  এপির খবরে বলা হয়েছে, নেভাদায় দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।  জো বাইডেন ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।  আর ট্রাম্প এখন পযর্ন্ত ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন।  

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে এ পর্যন্ত বাইডেন পেয়েছেন ২৬৪টি। নেভাদায় ছয়টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হলেই ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হবেন বাইডেন।

এ ছাড়া এখন পর্যন্ত যেসব রাজ্যের ভোটের ফল পাওয়া যায়নি, সেগুলোর মধ্যে আলাস্কায় রয়েছে তিনটি ইলেকটোরাল ভোট, জর্জিয়ায় ১৬, নর্থ ক্যারোলিনায় ১৫ এবং পেনসিলভানিয়ায় ২০টি।  নেভাদায় বাইডেনের জয় নিশ্চিত হলে, অন্য সব রাজ্যেও যদি ট্রাম্প জেতেন, তা হলেও তার ইলেকটোরাল ভোট দাঁড়াবে ২৬৮টিতে। ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারবেন না ট্রাম্প। সে ক্ষেত্রে ট্রাম্পকে নেভাদায়ও জিততে হবে।

ব্যাটলগ্রাউন্ড রাজ্যটিতে সাম্প্রতিক বছরগুলোতে ডেমোক্র্যাটদের সমর্থন বেড়েছে।  তবে ২০০০ ও ২০০৪ সালের নির্বাচনে রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশ এ রাজ্যে জয় পান। 

এম২৪নিউজ/এসএ