ভারতে করোনায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়ালো

অনলাইন ডেস্ক:

ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯শ’রও বেশি লোক মারা গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে এ কথা জানা গেছে।

গত সপ্তাহে ভারত ব্রিটেনকে ছাড়িয়ে বিশ্বে করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে পৌঁছেছে। প্রথম অবস্থানে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় ব্রাজিল ও তৃতীয় মেক্সিকো।

ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২৬ লাখ। মারা গেছে মোট ৫০ হাজার ৯২১ জন।

সূত্র: ইত্তেফাক অনলাইন।