মিঠাপুকুরে ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধায় ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধায় সন্ধায় রংপুরগামী দ্রুতগতির একটি ট্রাক জায়গীর বাসস্ট্যান্ডে প্রায় ৬০ বছর বয়সী এক পথচারী বৃদ্ধকে ‍ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি।