
শামীম আখতার |
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিঠাপুকুর আওয়ামী লীগের চারটি গ্রুপ পৃথক পৃথক কর্মসূচী পালন করেছে।
শুক্রবার বাদজুমা উপজেলা আওয়ামী লীগের ব্যানারে একটি বিশাল মোটরসাইকেল র্যালী শঠিবাড়ী-জায়গীর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি।

মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য রাশেক রহমান, আওয়ামী লীগ নেতা মেজবাহুর রহমান মঞ্জু, আনোয়ার সাদাত লিমন, চেংমারী ইউপি চেয়ারম্যান রেজাউল কবীর টুটুল, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার ,যুবলীগ নেতা মোন্নাফ হোসেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম তুহিন প্রমুখ।
আলোচনা শেষে কেক কেটা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকারের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে একটি বর্নাঢ্য র্যালী মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানায়। পরে ওভার ব্রীজের নিচে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। সেখানে আওয়ামী লীগ নেতা আক্তারুল আলমের সভাপতিত্বে বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমীন, আওয়ামী লীগ নেতা ইলিয়াস আলী, প্রভাষক মাহবুবার রহমান প্রমুখ। জাকির হোসেন সরকারের নেতৃত্বে আয়োজিত র্যালী ও সমাবেশে নেতাকর্মী, সমর্থক, জনসাধারণের ঢল নেমেছিল। এসময় উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে গাছের চারা বিতরণ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ঢেলার বাজার সংলগ্ন নিজ বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করেন রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব মো: মোতাহার হোসেন মন্ডল মওলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়মী লীগ নেতা আব্দুল কাদের।
এসময় উপস্থিত ছিলেন, বড়বালা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান জুয়েল, বালুয়া মাসিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, লোটাস পাইকার, মিলনপুর আওয়ামী লীগ নেতা প্রতুল চন্দ্র রায়, মিঠাপুকুর উপজেলা সাবেক যুবলীগ নেতা নুরে আলভি আপন, রংপুর জেলা ছাত্র লীগের সহ সভাপতি মানিক মিয়া সহ উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকীতে বিকেলে মিঠাপুকুরে আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান কামরু’র নেতৃত্বে একটি র্যালী বের হয়। বঙ্গবন্ধুর ম্যুারালে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়ে র্যালীটি মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে কৃষ্ণপুর গ্রামের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। র্যালীতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার