মিঠাপুকুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে দুই সন্তানের জনক আব্দুল কাদের জিলানী (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৫ জুন) নিজ বাড়ির বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই যুবক চেংমারী ইউনিয়নের তাহিয়ারপুর গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে। নিহত আব্দুল কাদের জিলানী মানসিক ভারসাম্যহীন বলে জানান তার পরিবারের সদস্যরা।

রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) আবু হাসান ও মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি মোস্তাফিজার রহমান জানান, এ ব্যাপারে ইউডি মামলা রুজুসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply