
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় অঞ্জলি রানী (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৫ জুন) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অঞ্জলি রানী উপজেলার রানীপুকুর ইউনিয়নের বলদিপুকুর পশ্চিম বারইপাড়া গ্রামের শ্রী প্রদীপ চন্দ্র বর্মনের স্ত্রী। সংসার জীবনে তিনি ৩ সন্তানের জননী ছিলেন।
এলাকাবাসী ও মৃতের স্বজনরা জানায়, শুক্রবার সকালে বোনের বাড়ি থেকে চার্জার ভ্যান যোগে নিজ বাড়ীতে ফিরছিলেন অঞ্জলি রানী। পথিমধ্যে রংপুর দর্শনা-ভেন্ডাবাড়ী সড়কের রাণীপুকুর ইউনিয়নের নাসিরাবাদ ইটভাটা সংলগ্ন স্থানে পৌঁছলে অপরদিক থেকে আসা একটি অটো রিকশার সাথে ধাক্কা লাগে। এসময় ভ্যান থেকে ছিটকে পড়ে মাথা, বুক ও কোমরে মারাত্নকভাবে আঘাত পান অঞ্জলি রানী।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা। রবিবার (২৫ জুন) সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এম২৪নিউজ/আখতার