
স্টাফ রিপোর্টার |
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মিঠাপুকুরের বৈরাতী হাটের উদ্যোগে কলেজ মাঠে পশুর হাট জমে উঠেছে।
সংশ্লিষ্ট ক্রেতা-বিক্রেতারা বলছেন, ঈদের মাত্র দুইদিন বাকি থাকায় আজ সর্বোচ্চ সংখ্যক ক্রেতা কোরবানির পশু কিনছেন।
তবে জনসাধারণের থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি বিক্রেতাদের কাছ থেকেও অবৈধভাবে টোল নেওয়া হচ্ছে। প্রতি গরু প্রতি ক্রেতাদের থেকে ৭০০ বিক্রেতাদের থেকে ৩০০ টাকা টোল আদায়ের সত্যতা মিলেছে। ছাগল প্রতি ৩০০ বিক্রেতার থেকে ২০০ টাকা নেওয়া হচ্ছে। ফলে কোরবানির পশু কিনতে গিয়ে পাইকার ও স্থানীয় মানুষের নিরব আক্ষেপ দেখা গেছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ইজারাদাররা কাঙ্খিত টাকার থেকে বেশী টাকায় হাট ইজারা পাওয়ায় মাশুল দিতে হচ্ছে জনসাধারনকে।প্রশাসন সব কিছু জেনেও গা বাচিয়ে চলছে কোন প্রকার অভিযান চোখে পড়ে না।
উপজেলার হয়বতপুর গ্রামের রফিক বলেন, ‘এই হাটে কোরবানির একটি গরু কিনে ৭০০ টাকা টোল দিতে হয়েছে।’ ইমাদপুরের কৃষক ও গরু বিক্রেতা আমজাদ মিয়া বলেন, ‘একটি গরু বিক্রির পর আমার কাছ থেকে ৩০০ টাকা টোল নিয়েছে ইজারাদারের লোকজন।’ বিষয়টি নিয়ে সাধারন জনগনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এম২৪নিউজ/রাব্বি