ইউপি নির্বাচন: মিঠাপুকুরে ১৭ ইউনিয়নে দ্বায়িত্ব পেলেন যারা

স্টাফ রিপোর্টার:

সপ্তম ধাপে রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭ ইউনিয়ন সহ দেশের ১৩৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট হবে আগামী ৭ ফেব্রুয়ারি। সেই সাথে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফরহাদ হোসেন স্বাক্ষরিত মিঠাপুকুরে কর্মকর্তাদের মাঝে ১৭ ইউনিয়নের নির্বাচনী দ্বায়িত্ব বন্টনের একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করেছেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী এসব ইউপিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৫ জানুয়ারি, আপিল দায়েরের শেষ তারিখ ১৮ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ২১ জানুয়ারি আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ারি।

১৭ ইউনিয়নে নির্বাচনী দ্বায়িত্ব পেলেন যারা:-

ভাংনি ও বালারহাট ইউনিয়নে দায়িত্ব পেয়েছেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার হেমন্ত কুমার রায়

গোপালপুর ও বালুয়া মাসিমপুর ইউনিয়নের দায়িত্ব পেয়েছেন উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফুল আবেদীন।

রাণীপুকুর ও ময়েনপুর ইউনিয়নের দায়িত্ব পেয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমান।

বড়বালা ও মিলনপুর ইউনিয়নের দায়িত্ব পেয়েছেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ গোলাম রব্বানী।

মির্জাপুর ও ইমাদপুর ইউনিয়নে দায়িত্ব পেয়েছেন উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) মোঃ আনোয়ারুল ইসলাম।

লতিবপুর  ও চেংমারী ইউনিয়নের দায়িত্ব পেয়েছেন উপজেলা প্রকৌশলী মোঃ আক্তারুজ্জামান।

দুর্গাপুর ও বড় হযরতপুর ইউনিয়ন এর দায়িত্ব পেয়েছেন উপজেলা অফিসার জাহিদুল ইসলাম।

খোড়াগাছ, কাফ্রিখাল ও পায়রাবন্দ ইউনিয়নের দায়িত্ব পেয়েছেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল হান্নান।

মিঠাপুকুরে কর্মকর্তাদের মাঝে ১৭ ইউনিয়নের নির্বাচনী দ্বায়িত্ব বন্টনের প্রজ্ঞাপন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply