একটি মানবিক সাহায্যের আবেদন

খবর বিজ্ঞপ্তির:

মোঃ রাশেদুল ইসলাম। বয়স ২১, রংপুরের শঠিবাড়ীতে শঠিবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় রোডের ‘ইউনিটি বিকাশ সেন্টার’ এর একজন কর্মচারী সে। জন্মগতভাবেই তার ব্রেইনের ধমনীতে কিছু সমস্যা ছিলো যা কিছুদিন পূর্বে জটিলতায় রুপ নেয় এবং বিগত ১২ই সেপ্টেম্বর হঠাৎ সে ব্রেইন স্ট্রোক করে।

টানা ১৭ দিন রংপুর মেডিকেল কলেজে অবস্থানের পরেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাকে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বিভিন্ন টেস্টের মাধ্যমে দেখা যায় তার মস্তিস্কের ধমনী ভয়াভহভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অত্যন্ত নাজুক অবস্থায় আছে। বর্তমানে সে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসাইন্সের আইসিইউ তে চিকিৎসাধীন। ডাক্তাররা জানিয়েছেন অতিসত্বর তার ব্রেইনের অপারেশন না করালে সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে এবং শরীরের গুরুত্বপূর্ণ কোনো অংশ অবশ হয়ে যাওয়াসহ মৃত্যু ঝুঁকিও রয়েছে। তার চিকিৎসার জন্য ৪ লক্ষাধিক টাকার প্রয়োজন।

রাশেদুলের বাবা একজন দরিদ্র দিনমজুর। অসহায় পরিবারটির পক্ষে এতো টাকা যোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এই সংকটময় মুহূর্তে রাশেদুলের পাশে দাঁড়িয়েছে ‘আলোকিত শঠিবাড়ী’ নামে একটি স্বেচ্ছাসেবি সংগঠন। অতীতে আলোকিত শঠিবাড়ীর উদ্যোগে বিভিন্ন মানবিক কর্মকান্ডে আপনারা যেভাবে সমর্থন, ভালোবাসা এবং সাহস যুগিয়েছেন সেই বিশ্বাস থেকেই সংগঠনটি এই মহৎ এবং কঠিন উদ্যোগটি হাতে নিয়েছে। হাতে সময় আছে সর্বোচ্চ দুই সপ্তাহ। সংগঠনটি বিশ্বাস করে এই সীমিত সময়ের মাঝেই আমরা রাশেদুলের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে এই অসহায় তরুণের নবজীবন লাভে সহযোগীতা করতে সক্ষম হবে।

‘আলোকিত শঠিবাড়ি’র সদস্যরা বলেন, মাত্র ৪/৫ লক্ষ টাকার জন্যে একজন তরুণের স্বপ্ন অকালে ঝরে যাক সেটি আমাদের কারোরই কাম্য নয়। কয়েকলক্ষ টাকার জন্য একজন তরুণের তাজা প্রাণ ঝড়ে গেলে বিবেকের কাছেই প্রশ্নবিদ্ধ হতে হবে আমাদের।

সংগঠনটির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরের সর্বস্তরের মানুষকে রাশেদুলের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাননো হয়েছে। প্রাপ্ত অর্থের স্বচ্ছতা নিশ্চিতকরণে আলোকিত শঠিবাড়ী বদ্ধ পরিকর। সকলকে এই অসহায় তরুণের পাশে দাঁড়াবার জন্যে বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন সংগঠনটির সদস্যরা।

সাহায্য পাঠানোর ঠিকানা :
০১৯১৪-২০৪৩০৪ (বিকাশ পার্সোনাল)।
০১৯১৪-২০৪৩০৪-৮ (রকেট পার্সোনাল)।
০১৭১৭-০১০২০০ (নগদ পার্সোনাল)।

ব্যাংক একাউন্ট:
মো: আরিফ ইবনে রউফ,

একাউন্ট নম্বর:- ১৬২১৫১০৩৭৫২৬৮,
ডাস বাংলা ব্যাংক লিমিটেড,
রংপুর ব্রাঞ্চ।

যে কোনো প্রয়োজনে ফোন করতে পারেন:
আলোকিত শঠিবাড়ি সংগঠনের-
সভাপতি:- ০১৯১৪-২০৪৩০৪ অথবা,
সেক্রেটারী:- ০১৭১৭-৮৬৫৮৮০।

এম২৪ নিউজ/আখতার