
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলায় করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান ও পরিবীক্ষণ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ রেজাউল আহসান বলেন, রংপুর জেলার কোভিড-১৯ পরিস্থিতি বগুড়া এবং রাজশাহীর চেয়েও ভাল। তবে তিনি সকলকে এই সফলতা অব্যাহত রাখার জন্য সকলকে মাস্ক পরাসহ নিয়ম মেনে হাত ধোয়াসহ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের জন্য অনুরোধ জানান।
এ সময় সভায় উপস্থিত অতিথিরা রংপুর কোভিড হাসপাতালে প্যাথিলজি বিভাগ, সিটি স্ক্যান মেশিন এবং কার্ডিয়াক অ্যাম্বুলেন্স সহ লোকবল বৃদ্ধির দাবি জানান। পরে অনুষ্ঠানের সভাপতি এবং রংপুরের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ রেজাউল আহসান যৌক্তিক দাবি গুলো সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবেন বলে আশ্বস্থ করেন।