করোনা ভ্যাকসিন গ্রহন করলেন মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহন করলেন মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্তসহ প্রায় ৫০ জন নেতাকর্মী।

আজ সোমবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা এই ভ্যাকসিন গ্রহন করেন।

এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হাকিম, ডা. এম এ হালিম লাবলুসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও, ওই সময় করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহন করেন লতিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক নেয়ামুল হক মন্ডল, উপজেলা ছাত্রলীগে সাবেক সাধারন সম্পাদক মাহবুবার রহমান উজ্বল, মোকলেছার রহমানসহ প্রায় ৫০ জন নেতাকর্মী।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply