মিঠাপুকুরে দলিল লেখক সমিতির নির্বাচন: সভাপতি সালাম, সম্পাদক আকমল

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার ১শ ৩৬ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে পূণরায় নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম মিয়া ও সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আকমল হোসেন।

এছাড়া, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আল-আমিন সরকার মানিক, সহ-সাধারণ সম্পাদক পদে আল-আমিন বেগ, সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ সরকার, দপ্তর সম্পাদক গোলাম মওলা শাহীন, কোষাধ্যক্ষ আবু হোসেন তালুকদার নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য পদে ৪টি পদের বিপরীতে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে, রিপন মিয়া, আফজাল হোসেন, আবুল কালাম আজাদ (শফিকুল) ও নুর আলম মিয়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার হিসেবে নিয়োজিত ছিলেন মিঠাপুকুর উপজেলা সাব রেজিষ্টার খায়রুজ্জামান।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply