
স্টাফ রিপোর্টার:
রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাকির হোসেন সরকার বলেছেন, আমি এমপি থাকা অবস্থায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়সহ কোন দপ্তরে অনিয়ম চলবে না।
তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সকলে মিলে অবকাঠামো উন্নয়নসহ সার্বিকভাবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা হবে। আমরা মিঠাপুকুরকে একটি স্মার্ট এবং সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।
শনিবার (২৭ জানুয়ারী) বিকালে মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক শিক্ষকদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ইমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম সাধনের সভাপতিত্বে বক্তব্য দেন, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, জাকির হোসেন সরকার এমপির সহধর্মিণী মোহসিনা সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আখতারুজ্জামান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এমদাদুল হক, দেলনুর, আহসান হাবীব, শাহজাহান মিয়া প্রমুখ।
এম২৪নিউজ/আখতার