
স্টাফ রিপোর্টার:
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৩৭তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারী) দুপুরে মিঠাপুকুরের শঠিবাড়ী সদর দপ্তরে আয়োজিত সভায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি নূরুল ইসলাম প্রামানিক লালনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের নবনির্বাচিত সাংসদ জাকির হোসেন সরকার।
এসময় আরো বক্তব্য রাখেন, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহ-সভাপতি গোলজার হোসেন, সদস্য সচিব ওয়াহেদুল ইসলাম সাইদুর, কোষাধ্যক্ষ শ্যামল কুমার বর্মন, মুহঃ মুশফিকুর রহমান, সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী হরেন্দ্রনাথ বর্মন প্রমুখ।
আরইবির চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তীর বার্ষিক প্রতিবেদন পাঠ করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী নির্বাহী প্রকৌশলী বিজয় কান্ত পাল। এছাড়াও সভাপতি, সচিব, জেনারেল ম্যানেজার ও কোষাধ্যক্ষ নিজ নিজ বার্ষিক প্রতিবেদন পাঠ করেন।
এসময় উপস্থিত ছিলেন, মিঠাপুকুর উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত। শেষে নিয়মিত বিদ্যুৎ বিল প্রদানের জন্য ৪০ জন গ্রাহককে পুরস্কার বিতরণ করা হয়।
এম২৪নিউজ/আখতার