
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে তীব্র তাপদাহের মাঝে গরুর ঘাঁস কাটতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে হিটস্ট্রোকে হরিপদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার (২১ এপ্রিল) দুপুরে দুর্গাপুর ইউনিয়নের তুলসীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হরিপদ ওই গ্রামের কমলা কান্তের ছেলে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো রবিবার দুপুরে গরুর ঘাঁস কাটার জন্য পাশের একটি জমিতে যান কৃষক হরিপদ। প্রচন্ড তাপদাহের মাঝে ঘাঁস কাটার একপর্যায়ে তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এম২৪নিউজ/আখতার