মিঠাপুকুর উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন যারা

স্টাফ রিপোর্টার:

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪। নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। চলছে নির্বাচনী প্রচারণা।

সর্বশেষ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ক্ষমতাসীন আওয়ামী লীগ এবারের উপজেলা নির্বাচনে প্রার্থী উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে। ফলে থাকছে না দলীয় প্রতীক। দলীয় প্রতীক না থাকায় এবারে মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে দেখা যাচ্ছে নতুন কিছু প্রার্থীর মুখ। তবে, জামায়াতের প্রার্থী এনামুল হক উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা চালালেও কেন্দ্রীয় সিদ্ধান্তে তিনি নির্বাচনে যাবেন না বলে ঘোষনা দিয়েছেন। থাকছেনা বিএনপি ও জাপা’র কোন প্রার্থী।

উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ রবিবার (২১ এপ্রিল)। মিঠাপুকুর উপজেলা থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৪ জন। তারা হলেন- রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা কামরুজ্জামান কামরু, জাপা’র সাবেক এমপি শাহ্ সোলায়মান আলম ফকিরের ছেলে শাহ্ সাদমান ইশরাক ও আওয়ামী লীগ নেতা মোস্তফা জামান পারভেজ।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩ জন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম প্রামানিক ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ২ জন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন ও সাবেক মহিলা ইউপি সদস্যা দেলওয়ারা বেগম।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply