
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন সরকারের নেতৃত্বে একটি বিশাল শোক র্যালী করেছে নেতাকর্মীরা।
উপজেলার শঠিবাড়ী বন্দর হতে মিঠাপুকুর পর্যন্ত শোক র্যালীতে হাজার হাজার লোক অংশ নিয়ে ঢাকা-রংপুর মহাসড়কে পায়ে হেটে মিঠাপুকুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন তারা। পরে র্যালীটি মিঠাপুকুর বাসস্ট্যান্ডে ওভারপাসের নিচে আলোচনা সভায় মিলিত হয়।
আওয়ামী লীগ নেতা রেজাউল কবীর মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জননেতা জাকির হোসেন সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লতিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নেয়ামুল হক মন্ডল, আওয়ামী লীগ নেতা মাহবুবার রহমান, জুলফিকার আলী ছামদানি, ছাত্র নেতা সিয়াম মোস্তাকিন প্রমুখ।
শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এম২৪নিউজ/আখতার