
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে উপজেলার গড়ের মাথায় মেসার্স মন্ডল ট্রেডার্স এন্ড কোম্পানির সামনে আলোচনা সভা ও দোয়া মাফিলের আয়োজন করে রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক ও বর্তমান জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা।
এসময় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তিনজনকে প্রধানমন্ত্রীর দেয়া চেক হস্তান্তর করেন তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক লতিবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা লোটাস পাইকার, নুরুজ্জামান জুয়েল, প্রতুল চন্দ্র রায়, আতিয়ার মিয়া প্রমুখ।
আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তিনজন ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে চেক হস্তান্তর করেন আ’লীগ নেতা মোতাহার হোসেন মন্ডল মওলা।
শেষে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন
এম২৪নিউজ/আখতার