মিঠাপুকুরে পৃথক কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পৃথকভাবে বিভিন্ন কর্মসুচী পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শোক রেলী, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগীতা, পুরষ্কার বিতরন ও দোয়া মাহফিল।

উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। ছবি- M24News

সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। প্রধান অতিথি ছিলেন এইচ এন আশিকুর রহমান এমপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। এসময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন।

রপর দুপুরে মিঠাপুকুর উপজেলা আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ এর উদ্যোগে শোক র‍্যালী আলোচনা সভা, দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। সাংসদ এইচ এন আশিকুর রহমান ও রাশেক রহমানের নেতৃত্বে শোক র‍্যালী শেষে উপজেলা বেগম রোকেয়া অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম তুহিন।

প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য ও মিঠাপুকুর আসনের সাংসদ হাবিবুন্নবী আশিকুর রহমান। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও বাংলাদেশ আওয়ামী লীগ প্রচার-প্রকাশনা উপ-কমিটির সদস্য সাংসদ পুত্র রাশেক রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান মঞ্জু, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, রেজাউল কবির টুটুল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লেমন, যুবলীগ নেতা শাহ্ আসাদুজ্জামান সোহাগ, মোন্নাফ হোসেন প্রমুখ। পুরস্কার বিতরণ শেষে শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন জাকির হোসেন সরকার। ছবি- M24News

দিকে, মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন সরকারের নেতৃত্বে একটি বিশাল শোক র‍্যালী করেছে নেতাকর্মীরা। উপজেলার শঠিবাড়ী বন্দর হতে মিঠাপুকুর পর্যন্ত শোক র‍্যালীতে হাজার হাজার লোক অংশ নিয়ে ঢাকা-রংপুর মহাসড়কে পায়ে হেটে মিঠাপুকুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন তারা। পরে র‍্যালীটি মিঠাপুকুর বাসস্ট্যান্ডে ওভারপাসের নিচে আলোচনা সভায় মিলিত হয়।

আওয়ামী লীগ নেতা রেজাউল কবীর মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জননেতা জাকির হোসেন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লতিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নেয়ামুল হক মন্ডল, আওয়ামী লীগ নেতা মাহবুবার রহমান, জুলফিকার আলী ছামদানি, ছাত্র নেতা সিয়াম মোস্তাকিন প্রমুখ। শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

দুরারোগ্য ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া চেক হস্তান্তর করেন আ’লীগ নেতা মওলা। ছবি- M24News

পরদিকে, বিকেলে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে উপজেলার গড়ের মাথায় মেসার্স মন্ডল ট্রেডার্স এন্ড কোম্পানির সামনে আলোচনা সভা ও দোয়া মাফিলের আয়োজন করে রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক ও বর্তমান জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা। এসময় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর দেয়া চেক হস্তান্তর করেন তিনি।

মঙ্গলবার (১৫ আগষ্ট) বিকেলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক লতিবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা লোটাস পাইকার, নুরুজ্জামান জুয়েল, প্রতুল চন্দ্র রায়, আতিয়ার মিয়া প্রমুখ। আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তিনজন ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে চেক হস্তান্তর করেন আ’লীগ নেতা মোতাহার হোসেন মন্ডল মওলা। শেষে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি আনোয়ার হোসেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply