তারেক রহমানের কারাদন্ডের প্রতিবাদে মিঠাপুকুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইল জেলায় ফরমায়েসি কোর্টে মামলায় কারাদন্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে মিঠাপুকুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে মিঠাপুকুর উপজেলা ছাত্রদলের ব্যনারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে রাবেয়া প্লাজার সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মাহমুদুল হাসান, ১ম যুগ্ম আহবায়ক রেজোয়ানুল হায়াত রিয়ন, যুগ্ম আহবায়ক তারেক, মমিন, সদস্য সচিব শামসুল হক প্রমুখ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply