
নিউজ ডেস্ক:
নাশকতার পরিকল্পনার অভিযোগে রংপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি নুর হোসাইনসহ ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে আদালতের তাদের কারাগারে পাঠানো হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) মারুফ হোসেন জানান, জামায়াত-শিবিরের নেতা কর্মীরা পিকনিক করার নামে রাত ৯টার দিকে একটি বাসায় গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জামায়াত-শিবির নেতাকর্মীদের আটক করা হয়।
রংপুর সদর কোর্ট সিএসআই মনোয়ার হোসেন জানান, শনিবার বিকেলে গ্রেফতারকৃত ৩২ জনকে রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল মেহবুবের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার